LIFE, DEATH, ROCK & ROLL.

Oiket Prantor (অনিকেত প্রান্তর)

নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর ?

Jodi Kono Din (যদি কোন দিন) by Aurthohin

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে

obosh onuvutir deyal - অবশ অনুভুতির দেয়াল

তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ আমার চোখে স্মৃতির ঘোলা জল,নির্জনতায় তোমার কোলাহল

জেলখানার চিঠি (jail khanar chithi) by Shohortoli

তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি।

হারিয়ে যাও (hariye jao) by Arbovirus

আমরা ভাবি সব আসবে ফিরে পুরনো অনুভূতি পুরনো মানুষে

Showing posts with label Golpo sheshe by aurthohin. Show all posts
Showing posts with label Golpo sheshe by aurthohin. Show all posts

Saturday, February 4, 2017

Golpo Sheshe by Aurthohin

হয় না কিছুই আমার পাওয়া বদ্ধ ঘরে স্বপ্ন ছাড়া
অন্ধকারে নিজের ভেতর আমার গানের আসা যাওয়া
আলোর নিচে থাকি বসে মেঘাচ্ছন্ন একলা রাতে
নিজের ভেতর স্বপ্নগুলো ক্লান্তি হয়ে যাচ্ছে মিশে
অচেনা সব মুখের ভিড়ে স্বপ্নগুলো আসছে ফিরে
ঝাপসা গানের শুন্য চোখে ভাবছি বসে অন্ধকারে

অনেকটা পথ হেটে এসেও হয়নি হাটা তোমার পাশে
জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে

ভুলের ছকে বাধা জীবন চলছে এখন যেমন তেমন

ভুলের ছকে বাধা জীবন চলছে এখন যেমন তেমন
উঠবে না তো আবার গেয়ে তোমার জন্য আমার এ মন
কোলাহলের চারিপাশে আমার দুঃখ থাকে মিশে
স্বপ্ন ভাঙ্গা স্বপ্ন আমার বৃষ্টি ঝরায় দূর আকাশে
অন্ধকারের রঙ্গে আঁকা ভাবনাগুলোর ভেজা চোখ
সাদা কালোর স্বপ্ন জুড়ে সারা দুপুর বৃষ্টি হোক

অনেকটা পথ হেটে এসেও হয়নি হাটা তোমার পাশে
জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে

গল্পগুলো আমার শুধুই চার দেয়াল আর অন্ধকারের
এরই মাঝে আসা যাওয়া স্বপ্নভাঙ্গা আমার গানের
হয় না কিছুই আমার পাওয়া বদ্ধ ঘরের স্বপ্ন ছাড়া
নিয়ন আলোর বর্নমালায় স্বপ্ন শুধুই তোমাকে চায়
মধ্যরাতের গল্প আমার চেনা কথায় অচেনা সুর
সম্মোহনের আলোছায়ায় হাটছি পথ বহুদূর

অনেকটা পথ হেটে এসেও হয়নি হাটা তোমার পাশে
জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে

অনেকটা পথ হেটে এসেও হয়নি হাটা তোমার পাশে
জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে

হয় না কিছুই আমার পাওয়া বদ্ধ ঘরে স্বপ্ন ছাড়া
অন্ধকারে নিজের ভেতর আমার গানের আসা যাওয়া
আলোর নিচে থাকি বসে মেঘাচ্ছন্ন একলা...
নিজের ভেতর স্বপ্নগুলো.