LIFE, DEATH, ROCK & ROLL.

Oiket Prantor (অনিকেত প্রান্তর)

নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর ?

Jodi Kono Din (যদি কোন দিন) by Aurthohin

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে

obosh onuvutir deyal - অবশ অনুভুতির দেয়াল

তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ আমার চোখে স্মৃতির ঘোলা জল,নির্জনতায় তোমার কোলাহল

জেলখানার চিঠি (jail khanar chithi) by Shohortoli

তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি।

হারিয়ে যাও (hariye jao) by Arbovirus

আমরা ভাবি সব আসবে ফিরে পুরনো অনুভূতি পুরনো মানুষে

Showing posts with label artcell. Show all posts
Showing posts with label artcell. Show all posts

Saturday, December 17, 2016

obosh onuvutir deyal - অবশ অনুভুতির দেয়াল

OBOSH ONUVUTIR DEYAL -
অবশ অনুভুতির দেয়াল 


তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়,তবুও তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন,অন্ধকারময় কত স্মৃতি কত সময়।
তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ,নিজের মাঝে তোমায় খোঁজা,আকাশ নীলে তাকিয়ে থাকা।

তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যাস্ত ঢাকায়,মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়।
তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়,আমার দেহে রাত্রি নামায় মিথ্যে আগুন অন্ধকারময়,ভিড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে।
অনেক দূরের একলা পথে ক্লান্ত আমি ফিরি তোমার কাছে,মুখোশ খুলে বসে রই জানলা ধরে,আমার গানের শব্দ সুরের অন্তরালে তোমায় আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে।
তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মত মিথ্যে ছায়ায়,পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি, কত মিথ্যে ভয়।
তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল,নির্জনতায় তোমার কোলাহল।
তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে,ফেলে আসা এই পথে দুজনেই একসাথে,আমার অবশ অনুভুতির দেয়াল জুড়ে কত সময়
হেঁটে এসে আমরা দু’জন
হারিয়েছে পথ কোথায় কখন।
আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
তোমার চোখের দূরের আকাশ মিশে থাকে রূপক হয়ে,তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
আমার ভেতর দাঁড়ায় সরব একা।
তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা,তোমার জন্য পথ হারিয়ে অজানায়,তবুও তোমার লেখায় কথায়,ফেরে ক্লান্ত আমার অলস সময়,কত স্মৃতি কত অন্ধকার ভয়।
=========================================

Oiket Prantor (অনিকেত প্রান্তর)



Oniket Prantor(অনিকেত প্রান্তর) By Artcell


শিরোনামঃ অনিকেত প্রান্তর
ব্যান্ডঃ আর্টসেল
অ্যালবামঃ অনিকেত প্রান্তর 


তবু এই দেয়ালের শরীরে
যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যতো উদ্ভাসিত আলো রং
আকাশের মতন অকস্মাত নীল
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
তবু এখানে বাতাস আসে দূরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙ্গে না দুটো দেশে
মেঘের দূরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মতো
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত
যুদ্ধের বিপরীতে
এখানে স্বরনীর লেখা নেই নাম, কোন শহীদ সড়কে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না, শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
এখানে নির্জন
অনিকেত প্রান্তর
তবু তোমার ভাঙ্গা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ ভাঙ্গা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কত লেখা, মানুষের দেয়ালে দেয়াল
বেড়ে ওঠে কাঁটাতার, এখানে মহান মানচিত্রের ভাগাড়
তোমার শূন্য ঘরে ভরা স্মৃতি
জড়ো পাথরে লেখা নাম
শহীদ স্বরনী, জানালার বাইরে
ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মতো তুমি
তোমার স্বপ্নের, দলাপাকানো
বাসি কবিতা, নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবু অনিকেত এই প্রান্তরে
এখানে এখনো শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রানে
ভরে আছে অন্ধকারে ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত
তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা ভাঙ্গা স্বপ্ন
ঘুমের মতো নেশাময় কত
কত শিশু কত
আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর ?