LIFE, DEATH, ROCK & ROLL.

Oiket Prantor (অনিকেত প্রান্তর)

নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর ?

Jodi Kono Din (যদি কোন দিন) by Aurthohin

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে

obosh onuvutir deyal - অবশ অনুভুতির দেয়াল

তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ আমার চোখে স্মৃতির ঘোলা জল,নির্জনতায় তোমার কোলাহল

জেলখানার চিঠি (jail khanar chithi) by Shohortoli

তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি।

হারিয়ে যাও (hariye jao) by Arbovirus

আমরা ভাবি সব আসবে ফিরে পুরনো অনুভূতি পুরনো মানুষে

Showing posts with label new. Show all posts
Showing posts with label new. Show all posts

Saturday, January 14, 2017

সূর্য (surjo) by Arbovirus.


সূর্য

এখনি আকাশ ভেঙ্গে নামবে আলো
তাই শেষ রাত স্বপ্নে বিভোর
আধো ঘুমে আর আধো জেগে
আড়ি পাতি আমরা কজনা

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

এখনও ঘুমিয়ে শহর তাই
নবজাত আলো নীরবে আসে
কান পাতে শূন্য রাজপথ
কোলাহল নেই বলে তার স্বতঃস্ফূর্ততা

এখনও আমাদের ভেতরের মানুষগুলো
জেগে ওঠেনি বলে আমরা আরও কিছুক্ষণ নিষ্পাপ

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

উঁচু দালানের উঁচু জানালায়
অথবা অবহেলায় আধখানা মানুষ
সবাই সমান রোদের কাছে
কেউ আর এখানে দূরের নয়

আজ না হয় ছুটি নিজের কাছে
আজ রোদে ডুবে যাক সব
আজ নাহয় সব পালটে বোকাদের জয়
আজ নাহয় যাবো ভুলে সব
আজ নাহয় সবার শৈশব
আজ একটা দিন শুধুই আমাদের

আলোর দিকে তাকিয়ে প্রার্থনা
জয় হোক
জয় হোক সত্যের
জয় হোক আলোকিত মানুষের

আমরা আরও কিছুক্ষণ আলোর সন্তান

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

এখনও ঘুমিয়ে শহর তাই
তার স্বপ্নে আমাদের বিচরণ

ইশকুল (school) by Arbovirus


ইশকুল

এই ব্যাস্ত শহরে - অপরিচিত ভিড়ে - হঠাত মনে পড়ে যায়
পুরোনো দিন - কত রঙ্গিন - তাকে আটকে রাখি মায়ায়

হয়তো আমরা বহুদূর - ইশকুলের চৌকাঠ পেরিয়ে

এখনও একই মানুষ - এখনও বন্ধু

আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় - সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে

পেছনে তাকালেই যেন এখনি ডাক দিবি
খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া কতনা কাটাকাটি
অংক বাংলা ভূগোল ... ধুর ছাই
কিছু মনে নাই
শুধু মনে আছে খোলা হাসি আর গান

এখনও একই মানুষ - এখনও বন্ধু

আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় - সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে

যারা নেই আজ পাশে তোরা থাকবি বেঁচে
সবসময় আমাদেরই পাশে

আয় আয় বন্ধুরা ফিরে আয়

আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় - সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে

আয় আয় বন্ধুরা ফিরে আয়