LIFE, DEATH, ROCK & ROLL.

Oiket Prantor (অনিকেত প্রান্তর)

নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর ?

Jodi Kono Din (যদি কোন দিন) by Aurthohin

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে

obosh onuvutir deyal - অবশ অনুভুতির দেয়াল

তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ আমার চোখে স্মৃতির ঘোলা জল,নির্জনতায় তোমার কোলাহল

জেলখানার চিঠি (jail khanar chithi) by Shohortoli

তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি।

হারিয়ে যাও (hariye jao) by Arbovirus

আমরা ভাবি সব আসবে ফিরে পুরনো অনুভূতি পুরনো মানুষে

Showing posts with label arbovirus new album. Show all posts
Showing posts with label arbovirus new album. Show all posts

Saturday, January 14, 2017

তোমার গান(Tomar Gaan) by Arbovirus(Lyrics)


তোমার গান(Tomar Gaan)

                              by Arbovirus


এই অট্টালিকার ভিড়ে
কুৎসিত কথার বিচরণে
আমাদের বেশ চলে যায় চলে যায়

ফাঁকি দেয়া এক চিলতে রোদ
যার নেয়না কেউ কখনও খোজ 
তোমার কপালে চুমু আঁকে
আঁকে রোজ 
সে চেনে তোমাকে
তোমার নেই কিছু লুকবার
আর আমি প্রার্থনা করি তোমার জন্যে 

কত ভুল হাতড়ে খুঁজেছি
কতবার পথ হারিয়েছি
আলো ছোঁওয়ার অপেক্ষায়
আলো যখন পেয়েছি তখন ভেবেছি কোথায় অন্ধকার
সে ছিল যেন আপন 
একান্তই আমার

পাঁজরের মাঝে যত্নে 
বেড়ে ওঠা শূন্যতা
তাকে মুক্ত দেয়ার হয়নি সাহস
তাই তোমাকে 
তোমাকে পেয়ে ভেঙ্গে ফেলার ভয়

উড়ে যাও ডানা মেলে...

বন্ধুর লাশ(Bondhur Lash) by Arbovirus


বন্ধুর লাশ(Bondhur Lash)

                                          by Arbovirus

রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ 
তোমাদের অস্তিত্বের স্বান্তনা পুরষ্কার
বিশ্বাসের পেছনে যে পুরুষ 
তার কিসের এত অহংকার

মহা পুরুষের ছায়া রক্তে বীজ বোনে 
অন্ধত্বের খোঁজে
পাথর, মাটি, কাঠের ক্রুশ
অবয়ব নেয় ঈশ্বরের

আমরা পারিনা বলতে যা চেয়েছি
আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা

সবাই ঘুমিয়ে থাকতে চায়
ভোরের মুখোমুখি হতে এত ভয়
যদি না থাকে ওপারে কিছু
অথবা শেকল হারাতে হয়
আর আমাদের ভেতরের অসুর
আরব্য রজনীকে সামনে রেখে 
পিপাসাকে করেছে যৌক্তিক
সভ্যতা তুমি শুধু বিলাসিতায়

আমরা পারিনা বলতে যা চেয়েছি
আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা

রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ 
অনেক ভারী লাগে অনেক
আর আমার পবিত্র ভূমির শ্বাস আটকে আসে
কতটা এগিয়েছি আমরা তা ভেবে করে উপহাস
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ

রাস্তায় পড়ে থাকে বন্ধু
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ X 4

আমরা পারিনা বলতে যা চেয়েছি
আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা

অসংলগ্নতা(Oshonglognota) by Arbovirus


অসংলগ্নতা(Oshonglognota)

                                          by Arbovirus


দেয়াল ভেঙ্গে এক টুকরো আলো উঁকি মারে অনিচ্ছায়
নেশার মতো লাগে অপরিচিত বোধে
ভারী নিঃশ্বাসে সে আপন

কিছুটা অস্পষ্টতায় 
কিছুটা দ্বিধায় নিজেকে
আমরা সবাই ঘৃণা করি

মুখোমুখি যত অবাধ্য আলোয়
মুখ ঘুড়িয়ে নিই হীন্মন্যতায়

এত আলো এত সত্য আমি নিতে পারিনা
নিজেকে আমি শুধুই হারাই অসংলগ্নতায়

সূর্য (surjo) by Arbovirus.


সূর্য

এখনি আকাশ ভেঙ্গে নামবে আলো
তাই শেষ রাত স্বপ্নে বিভোর
আধো ঘুমে আর আধো জেগে
আড়ি পাতি আমরা কজনা

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

এখনও ঘুমিয়ে শহর তাই
নবজাত আলো নীরবে আসে
কান পাতে শূন্য রাজপথ
কোলাহল নেই বলে তার স্বতঃস্ফূর্ততা

এখনও আমাদের ভেতরের মানুষগুলো
জেগে ওঠেনি বলে আমরা আরও কিছুক্ষণ নিষ্পাপ

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

উঁচু দালানের উঁচু জানালায়
অথবা অবহেলায় আধখানা মানুষ
সবাই সমান রোদের কাছে
কেউ আর এখানে দূরের নয়

আজ না হয় ছুটি নিজের কাছে
আজ রোদে ডুবে যাক সব
আজ নাহয় সব পালটে বোকাদের জয়
আজ নাহয় যাবো ভুলে সব
আজ নাহয় সবার শৈশব
আজ একটা দিন শুধুই আমাদের

আলোর দিকে তাকিয়ে প্রার্থনা
জয় হোক
জয় হোক সত্যের
জয় হোক আলোকিত মানুষের

আমরা আরও কিছুক্ষণ আলোর সন্তান

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

এখনও ঘুমিয়ে শহর তাই
তার স্বপ্নে আমাদের বিচরণ

ইশকুল (school) by Arbovirus


ইশকুল

এই ব্যাস্ত শহরে - অপরিচিত ভিড়ে - হঠাত মনে পড়ে যায়
পুরোনো দিন - কত রঙ্গিন - তাকে আটকে রাখি মায়ায়

হয়তো আমরা বহুদূর - ইশকুলের চৌকাঠ পেরিয়ে

এখনও একই মানুষ - এখনও বন্ধু

আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় - সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে

পেছনে তাকালেই যেন এখনি ডাক দিবি
খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া কতনা কাটাকাটি
অংক বাংলা ভূগোল ... ধুর ছাই
কিছু মনে নাই
শুধু মনে আছে খোলা হাসি আর গান

এখনও একই মানুষ - এখনও বন্ধু

আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় - সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে

যারা নেই আজ পাশে তোরা থাকবি বেঁচে
সবসময় আমাদেরই পাশে

আয় আয় বন্ধুরা ফিরে আয়

আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় - সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে

আয় আয় বন্ধুরা ফিরে আয়